সব সময় সব খানে


শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
২২ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

>> নোয়াখালীতে দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

>> নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

>> সবার বেতন কাঠামো আছে, কিন্তু কিন্ডারগার্টেন ও নুরানি মাদ্রাসা শিক্ষকদের খবর কে রাখে?

>> সিরাজগঞ্জে তিন জেলার ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ, ফিরছেন স্বাভাবিক জীবনে

>> ডিমলায় ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক, জব্দ ৩ মোটরসাইকেল

আপনি পড়ছেন : সারাদেশ

৭ নভেম্বর বিএনপির র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-11-04
৭ নভেম্বর বিএনপির র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান

৭ নভেম্বর বিএনপির র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে হেঁটে এই র‌্যালিতে অংশ নেবেন এবং নেতৃত্ব দেবেন।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানান সংগঠনটির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ৭ নভেম্বর বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হওয়ার কথা রয়েছে। এ কর্মসূচিতে ঢাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন।

এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর অংশ হিসেবে ৭ নভেম্বর সকালে দলীয় কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি রয়েছে।

র‌্যালিকে সামনে রেখে নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটির নেতারা।