সব সময় সব খানে


বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
২১ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

>> নোয়াখালীতে দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

>> নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

>> সবার বেতন কাঠামো আছে, কিন্তু কিন্ডারগার্টেন ও নুরানি মাদ্রাসা শিক্ষকদের খবর কে রাখে?

>> সিরাজগঞ্জে তিন জেলার ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ, ফিরছেন স্বাভাবিক জীবনে

>> ডিমলায় ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক, জব্দ ৩ মোটরসাইকেল

আপনি পড়ছেন : সারাদেশ

জানুয়ারিতে নতুন বেতন, বৃহস্পতিবার কাজে ফেরার আশা মালিক-শ্রমিকদের


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-11-04
জানুয়ারিতে নতুন বেতন, বৃহস্পতিবার কাজে ফেরার আশা মালিক-শ্রমিকদের

জানুয়ারিতে নতুন বেতন, বৃহস্পতিবার কাজে ফেরার প্রত্যাশা মালিক-শ্রমিক ও সরকারের

তৈরি পোশাকশ্রমিকদের চলমান অসন্তোষ নিরসনে নতুন মজুরি কাঠামো নির্ধারণের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ডিসেম্বরের মধ্যে নতুন ন্যূনতম মজুরি চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে। নির্ধারিত নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর থেকে এবং শ্রমিকরা জানুয়ারিতে ডিসেম্বর মাসের বেতনের সঙ্গে বাড়তি অর্থ পাবেন।

বুধবার (৪ নভেম্বর) শ্রম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে শ্রমিক, মালিক ও সরকারের প্রতিনিধিরা এ বিষয়ে একমত হন। বৈঠকে শ্রমিকদের আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে কাজে ফেরার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে মালিকপক্ষকে কারখানা খোলা রেখে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখার অনুরোধ জানানো হয়।

এদিকে, নতুন মজুরি নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভাও অনুষ্ঠিত হয়েছে। শ্রমিকদের পক্ষ থেকে মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবি জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, আলোচনার মাধ্যমে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি শিল্পকারখানায় স্বাভাবিক কর্মপরিবেশ ফিরে আসবে।