কংগ্রেসে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ, ট্রাম্পের পররাষ্ট্রনীতিতে আসতে পারে ৫ পরিবর্তন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেট—কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে ডেমোক্র্যাটরা। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতি বাস্তবায়নে নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে।
বিশ্লেষকদের মতে, কংগ্রেসে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণের ফলে ট্রাম্প প্রশাসনের সামরিক অভিযান, বৈদেশিক সহায়তা, প্রতিরক্ষা ব্যয় এবং আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন সিদ্ধান্তে বাড়তে পারে নজরদারি।
সম্ভাব্য পাঁচটি পরিবর্তন হলো—
১. ইরান যুদ্ধ নিয়ে চাপ: ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যেতে হলে কংগ্রেসের অনুমোদন নেওয়ার জন্য ট্রাম্প প্রশাসনের ওপর চাপ বাড়াতে পারেন ডেমোক্র্যাটরা।
২. ইউক্রেনকে নতুন সহায়তা: রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ আবারও জোরালো হতে পারে।
৩. ইসরায়েলকে সামরিক সহায়তা সীমিত: গাজা পরিস্থিতি ও বেসামরিক হতাহতের ঘটনায় ডেমোক্র্যাটদের একাংশ ইসরায়েলকে দেওয়া সামরিক সহায়তা কমানো বা বন্ধের পক্ষে অবস্থান নিতে পারেন।
৪. প্রতিরক্ষা ব্যয় ও বৈদেশিক সহায়তায় পরিবর্তন: সামরিক বাজেট বাড়ানোর উদ্যোগে বাধা এবং আগে অনুমোদিত বৈদেশিক সহায়তা পুনরায় চালুর চেষ্টা করতে পারে ডেমোক্র্যাটরা।
৫. লাতিন আমেরিকা নীতিতে বাড়তি নজরদারি: ভেনেজুয়েলা, কিউবা এবং লাতিন আমেরিকার অন্যান্য দেশে ট্রাম্প প্রশাসনের সামরিক ও কূটনৈতিক পদক্ষেপ নিয়ে তদন্ত ও শুনানির উদ্যোগ আসতে পারে।