বিমানবন্দরে লাগেজ নিয়ে যাত্রীদের ভোগান্তি আগের তুলনায় কমেছে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী।
বিমানবন্দরে যাত্রীসেবার মান উন্নয়ন এবং লাগেজ ব্যবস্থাপনা আরও সহজ করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। মন্ত্রীর দাবি, আগের মতো লাগেজ পেতে এখন আর যাত্রীদের তেমন ভোগান্তির মুখে পড়তে হচ্ছে না।
যাত্রীদের হয়রানি কমানো, দ্রুত লাগেজ সরবরাহ নিশ্চিত করা এবং বিমানবন্দরের সার্বিক সেবার মান বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানান তিনি।