সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সারাদেশ

নাটোর প্রেস ক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধন


ইমাম হাছাইন পিন্টু

eshomoy.com || 2024-02-15 20:50:00
নাটোর প্রেস ক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধন

নাটোর প্রেসক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধন

 

ইমাম হাছাইন পিন্টু নাটোর 

 

 

নাটোর প্রেসক্লাবের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল ভবন উদ্বোধন করেন ।

 

অনুষ্ঠানে সংসদ সদস্য শিমুল বলেন, লেখনীর মাধ্যমে এলাকার উন্নয়নের দিক নির্দেশনা প্রদান করেন সংবাদমাধ্যম কর্মীরা। তাই দেশের উন্নয়নের ধারায় সাংবাদিকবৃন্দও অংশীদার। তাদের পেশাগত দক্ষতার উন্নয়নে প্রশিক্ষণ প্রদান, কল্যাণ ট্রাস্ট্রের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদানসহ সাংবাদিকবৃন্দের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার। সামনের দিনে এই ধারা আরো বেগবান হবে।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাছুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ এবং নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার, জেলা আওয়ামী লীগের সদস্য দিলীপ কুমার দাস, সিনিয়র সাংবাদিক এস এম সেদরুল হুদা ডেভিড ও এস এম মনজুর-উল-হাসান প্রমুখ। 

 

নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভবন উদ্বোধন কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান টুটুল।

 

পরবর্তীতে প্রেসক্লাবের এই নতুন ভবনের উদ্বোধনকে ঘিরে আয়োজিত কেক কাটা অনুষ্ঠানে পৃথকভাবে উপস্থিত হন দৈনিক উত্তর বঙ্গ পত্রিকার সম্পাদক ও জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক মালেক শেখ,দৈনিক প্রান্তজন পত্রিকার প্রকাশক-সম্পাদক সাজেদুর রহমান সেলিম,বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক নবীউর রহমান পিপলু প্রমুখ।