সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সারাদেশ

সিংড়ায় ভোক্তা অধিকারের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে ১৪ হাজার টাকা জরিমানা


ইমাম হাছাইন পিন্টু

eshomoy.com || 2024-03-28
 সিংড়ায় ভোক্তা অধিকারের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে ১৪ হাজার টাকা জরিমানা

সিংড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে ১৪ হাজার টাকা জরিমানা 



ইমাম হাছাইন পিন্টু নাটোর 



নাটোর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান

 ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় প্রশাস‌নিক ব্যবস্থায় বিভিন্ন প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে 



জানা যায়, নাটোরের  সিংড়া উপজেলার নলবাতা বাজার এলাকায় অবস্থিত সাকিব স্টোরকে   (স্বত্বাধিকারীঃ মো: সাকিব) ৩৭ ধারায় পণ্যের মোড়ক ইত্যাদি যথাযথ ব্যবহার না করার অপরাধে ১,৫০০/=, (এক হাজার পাঁচশত টাকা),  একই বাজার এলাকায় অবস্থিত মা কসমেটিক্সকে (স্বত্বাধিকারী: মো: পলাশ) ৩৭ ধারায় আমদানিকারকের স্টিকারবিহীন কসমেটিকস সামগ্রী  বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার  অপরাধে ৩,০০০/= (তিন হাজার) এবং একই বাজার এলাকায় অবস্থিত দুই ভাই স্টোরকে (স্বত্বাধিকারী: মো: শাহ আলম) মেয়াদোত্তীর্ণ খাবার সামগ্রী  বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ৩,০০০/- (তিন হাজার), একই বাজার এলাকায় অবস্থিত সাত ভাই স্টোরকে (স্বত্বাধিকারী: মো: মজনু) মেয়াদোত্তীর্ণ খাবার সামগ্রী  বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ২,০০০/- (তিন হাজার), এবং একই বাজার এলাকায় অবস্থিত মাহমুদ ফার্মেসীকে ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্য সংরক্ষণ করার অপরাধে ৩৭ ও ৫১ ধারায় ৫,০০০/- (পাঁচ হাজার) টাকাসহ সর্বমোট ১৪,৫০০/= (চৌদ্দ হাজার পাঁচশত) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।



নাটোর জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি চৌকশ ব্যাটালিয়ন টিমের সহায়তায় উপর্যুক্ত অ‌ভিযা‌নটি প‌রিচালনা করা হয়।


জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, নাটোর জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মোঃ মেহেদী হাসান তানভীর উক্ত অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন। এবং তিনি বলেন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।