শব্দ দূষণে ভুগছে রাজধানী ঢাকা।গ্রহণযোগ্য মাত্রার চেয়ে তিনগুণ বেশি একদিকে নিয়ন্ত্রণে যেমন নেই কোনো সরকারি পদক্ষেপ, তেমনি এ নিয়ে সচেতন ব্যক্তি বা সংস্থার সংখ্যাও হাতেগোনা। এতে শ্রবণজনিত সমস্যাসহ হৃদরোগ, অনিদ্রা ও স্মৃতি বিভ্রাটের মতো মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছেন নগরবাসী।গ্রামীণ জীবন ছেড়ে দুবছর হলো শহরে এসেছেন সুলতান মিয়া। কাজ করছেন পোশাক কারখানায়। শ্রবণ সমস্যায় ভুগছেন ছয় মাসের বেশি সময় ধরে। তার দাবি, কাজের জায়গায় অতিরিক্ত মাত্রা শব্দ, শহরের পথে পথে গাড়ির তীব্র হর্ন এবং আরও নানা অযাচিত আওয়াজে কানে কম শুনছেন এখন।