সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সারাদেশ

ফরিদপুরের ভাঙ্গায় খাদ্য কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল


মো. সাখাওয়াত হোসেন, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট::

eshomoy.com || 2024-05-25
ফরিদপুরের ভাঙ্গায় খাদ্য কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা খাদ্য বান্ধব ডিলারদের থেকে উপজেলা খাদ্য কর্মকর্তা  তরিকুল ইসলামের প্রকাশ্যে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হয়ে পরেছে। এতে স্থানীয় 
চায়ের দোকান সহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় বইছে। 
মঙ্গলবার দুপুরের পরে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ২ মিনিট ২৭ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

ভিডিও সূত্রে জানা যায়, উপজেলার আলগী ইউনিয়নের খাদ্যবান্ধব ডিলার মো. আসাদুজ্জামান ও ঘারুয়া ইউনিয়নের আবুল বাশার মিয়া তাদের উপস্থিতিতে ভাঙ্গা উপজেলার খাদ্য কর্মকর্তা তরিকুল ইসলাম প্রকাশ্যে ঘুষ গ্রহণ করেন। ভিডিওতে ১০ হাজার টাকার আছে বলে উল্লেখ করেন। এক ডিলারকে বলতে শোনা যাচ্ছে, স্যার যে কয়বার যাওয়া লাগে আপনি যাইয়েন,কোন লোক পাঠাইয়েন না, আপনি একটা অকথা বললেও আমাদের সহ্য হবে কারণ আপনাদের দপ্তর। আপনি দুইটা এক খারাপ কথা বইলেন অন্যকে দিয়ে বলাইয়েন না। পাশের থেকে আরেকজন বলেন, স্যার  যা বলার আপনিই বলে দিয়েন, আপনার  ডিলাররা কোন অনিয়ম করে না, 
এভাবেই শিখিয়ে দিচ্ছেন ডিলাররা।

এ বিষয়ে খাদ্যবান্ধব ডিলার আবুল বাসার মিয়া জানান, খাদ্য কর্মকর্তা স্যারের সঙ্গে আমাদের কোন লেনদেন নাই, আমরা খাদ্য বান্ধব ডিলার  রাজ্জাক স্যারের সাথে  লেনদেন করি। অনেক সময় টিসিবির মালের টাকা অনেক সময় তার কাছে জমা রাখি। কিন্তু তরিকুল স্যারের কাছে কোন টাকা লেনদেন করি নাই এটা আমার মনে পড়ে না। 

এদিকে খাদ্য কর্মকর্তা তরিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, যে ভিডিও দেখেছেন বাস্তবে তা না। তবে আপনার সঙ্গে সামনাসামনি বসে কথা বলতে চাচ্ছি। বারবার তিনি অনুরোধ করতে থাকেন। দেখা করে সব তথ্য দেওয়ার কথা বলে মোবাইল কেটে দেন।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ২ মিনিট ২৭ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পরায় চায়ের দোকান সহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় বইছে। 

ভিডিও ভাইরালের বিষয়ে জানতে চাইলে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম কুদরত-এ-খুদা বলেন, এখনো আমি ভিডিওটি দেখি নাই। যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই ফুট কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।