সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সারাদেশ

ফরিদপুরে বিভিন্ন সামাজিক সমস্যা নিরসনে আলেমগণের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত


মো. সাখাওয়াত হোসেন, স্পেশাল করেসপন্ডেন্ট::

eshomoy.com || 2024-07-09
ফরিদপুরে বিভিন্ন সামাজিক সমস্যা নিরসনে আলেমগণের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলা কার্যালয়ের আয়োজনে "জেলা পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিরসনে আলেমগণের ভূমিকা" শীর্ষক আলোচনা সভা ২০২৪ এবং এর পরে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের ৩ দিন ব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৮জুলাই) সকাল সাড়ে ১০টায় ফরিদপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলা কার্যালয়ের উপ পরিচালক মো. সাহাবুদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. কামরুল আহসান তালুকদার পিএএ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন ও পরিচালনা শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক (উপ-সচিব) আব্দুস সবুর, প্রকল্পের সহকারী পরিচালক  মো. সেলিম সরকার, ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম পিপিএম।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম হাফেজ মুফতি মো. তবীবুর রহমান। 

উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন এর ফরিদপুর জেলা সহকারী পরিচালক মো. সুজন আলী, ফিল্ড অফিসার মো. রাসেল, মাস্টার ট্রেইনার আবু বকর সিদ্দিক, জেলার উপজেলা ফিল্ড সুপারভাইজারগণ, মডেল কেয়ারটেকারগণ।

এছাড়াও জেলার সকল দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার শিক্ষক-শিক্ষিকাগণ সহ সহায়ক কর্মীগণ উপস্থিত ছিলেন।