বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলার আমীর মাওলানা নুরুল কবিরের নেতৃত্বে জামায়াত নেতৃবৃন্দ মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে উপজেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে পরামর্শ ও সহযোগিতার আশ্বাস রাখা হয়।
এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশ মিরসরাই উপজেলা সেক্রেটারি মাওলানা আনোয়ার উল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, অফিস সম্পাদক শফিকুল আলম সিকদার, কর্ম পরিষদ সদস্য মাওলানা সিরাজুল ইসলাম ও লোকমান হোসাইন। এছাড়া পৌর জামায়াতের আমীর মাওলানা শিহাব উদ্দিন, শিবির সভাপতি শাকিব হোসাইন উপস্থিত ছিলেন।