সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সারাদেশ

ফেনীতে বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়েছে ১৭ জন


তাসপিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2024-08-29
ফেনীতে বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়েছে ১৭ জন

ফেনীতে শতাব্দীর ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতদের মধ্যে ১০ জন পুরুষ, চারজন নারী এবং তিনটি শিশু রয়েছে। নিহতদের মধ্যে ১২ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে, আর বাকিদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।

বুধবার (২৮ আগস্ট) রাতে ফেনী জেলা প্রশাসন এই তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সূত্রগুলো বলছে, বন্যায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। পানি কমার পর বিভিন্ন স্থানে গলিত মরদেহ পাওয়া যাচ্ছে।

যাদের পরিচয় শনাক্ত হয়েছে, তারা হলেন: পরশুরাম উপজেলার উত্তর ধনীকুন্ডার সাহাব উদ্দিন (৭২), মির্জানগর ইউনিয়নের দেলোয়ার হোসেন (৪২), ফুলগাজীর নোয়াপুর গ্রামের শাকিলা আক্তার (২২), উত্তর করইয়া গ্রামের কিরণ (২০), দক্ষিণ শ্রীপুর গ্রামের রাজু (২০), কিসমত বাসুড়ার আবুল খায়ের (৫০), লক্ষ্মীপুর গ্রামের সৈয়দ তারেক (৩২), শনিরহাটের রজবের নেচা (২৫), সোনাগাজীর নাঈম উদ্দিন (২৮), ছাড়াইতকান্দির আবির (৩), দাগনভূঞার নুর মোহাম্মদ মিরাজ (৮ মাস) এবং জয়লস্করের জাফর ইসলাম (৭)।

প্রসঙ্গত, ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং ভারী বৃষ্টিপাতের কারণে ফেনীতে এই ভয়াবহ বন্যা সৃষ্টি হয়। এতে জেলার ছয়টি উপজেলা প্লাবিত হয়ে ১০ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েন, এবং অনেকেই জোয়ারের পানিতে ভেসে যান।