মোঃ আরিফুল ইসলাম ফারহান
ই-সময়, ০৫-০৯-২০২৪ইং
ঢাকা ভার্সিটির বাংলা একাডেমির মহাপরিচালক হওয়ায় ড. মোঃ আযমকে হাতিয়ার পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা
হাতিয়া দ্বীপের সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ডঃ মুহাম্মদ আজম বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ পাওয়ায় আমরা হাতিয়াবাসী যারপরনাই আনন্দিত এবং উদ্বেলিত। জনাব আজম হাতিয়ার বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান হাতিয়া এ,এম, উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯১ সালে কৃতিত্বের সহিত এস,এস,সি পাশ করেন। এইচ,এস, সি পাশের পর তিনি ঢাকা মেডিকেল এবং বুয়েটে ভর্তির যোগ্যতা অর্জন করলেও এককভাবে সুচিন্তিত সিদ্ধান্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন। নিয়মিত পড়াশোনা শেষ করে বিভাগের শিক্ষক পদে যোগদান করেন। তিনি প্রফেসর আনিসুজ্জামান স্যারের অধীনে তাঁর পিএইচডি ডিগ্রি সমাপ্ত করেন।
জনাব মুহাম্মদ আজম হাতিয়া দ্বীপের বর্তমানে মেঘনার ভাঙ্গনে বিলুপ্ত চানন্দী ইউনিয়নের বনেদী পরিবার সরু হাজী বাড়ির সন্তান। তাঁর পিতার নাম জনাব গোলাম কিবরিয়া। জনাব গোলাম কিবরিয়া সাহেবেরও একজন মেধাবী মানুষ হিসেবে সুখ্যাতি ছিলো। হাতিয়া দ্বীপের মুক্তিযুদ্ধাদের ডিপুটি কমান্ডার, বর্তমান "দ্বীপ উন্নয়ন সংস্থা" এর নির্বাহী পরিচালক জনাব রফিকুল আলম জনাব আজমের চাচা। জনাব আজমের বর্তমান ঠিকানা - জাহাজমারা ২নং ওয়ার্ড বাঘাইগো তেমুহনী এর মরহুম ডাঃ নুরুল ইসলাম সাহেবের বাড়ী।
বিগত সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নির্লজ্জ দালালীর বিপরীতে যে কতিপয় শিক্ষক ন্যায়ের পক্ষে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন ডঃ আজম তাঁদের অন্যতম। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন চিন্তক। তাঁর সাহস এবং বুদ্ধিবৃত্তিক চিন্তার গভীরতা অনেক বেশি প্রসারিত।আমরা হাতিয়াবাসী বহুমাত্রিক চিন্তার ধারক ডঃ মুহাম্মদ আজমের সার্বিক সাফল্য কামনা করি।