ভারতে পাচারের সময় সীমান্তে ২৭৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে
তাসপিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট
eshomoy.com || 2024-09-11
ছবিঃ সংগৃহীত
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত থেকে পাচারের সময় ২৭৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার সীমান্ত এলাকার ঘিলাতলী নামক স্থানে এই অভিযান পরিচালিত হয়।