হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার লক্ষ্যে যৌথবাহিনীর অভিযানে একাধিক মামলার আসামী সহ চিহ্নিত অপরাধীদের ৪ জন কে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে সেনাবাহিনী এবং বাহুবল মডেল থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার ৬নং মিরপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন,১। টেনু মিয়া(৪১), পিতা-মৃত তোতা মিয়া, ২। শিবলু মিয়া (২২), পিতা-টেনু মিয়া, ৪। মোঃ সেলিম মিয়া, পিতা-মৃত তুতা মিয়া, সর্বসাং-পশ্চিম জয়পুর, এ/পি সাং-মিরপুর গরুর বাজার, ৩। মোঃ জাকারিয়া (১৯), পিতা-আমির হোসেন, সাং-লাকড়িপাড়া, ৬নং মিরপুর ইউপি, থানা-বাহুবল, জেলা-হবিগঞ্জ।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান,অত্র এলাকা এবং থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে এধরণের অভিযান অব্যাহত থাকবে,গ্রেফতার কৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।