বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি সাইফ আব্দুল্লাহ এর পক্ষ হতে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন ও সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমানকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
মঙ্গলবার বিকালে জালাল স্টেডিয়াম ও হাই টাওয়ারে অভিনন্দন জানান হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে জেলা ছাত্রদলের সভাপতি রিংগন বলেন, হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করায় সাইফ আব্দুল্লাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি বিশ্বাস করি, তিনি দলের নীতি-আদর্শ এবং আন্দোলন-সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখে আগামী দিনগুলোতে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করবেন।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান বলেন, দলীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, নিষ্ঠা ও দক্ষতা সাইফ আব্দুল্লাহ জনগণের অধিকার আদায়ের সংগ্রামে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করবেন-এটাই আমাদের প্রত্যাশা। ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করতে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন- বৃন্দাবন কলেজের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুর রহমান, হবিগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্সের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জুনায়েদ হোসেন, হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সহ-সভাপতি সাব্বির আহমেদ, আবু নাছের মোঃ সামি, মাহমুদ খান, অহি, রাহিদ, তনময়, ইমরান আহমেদ মামুন, আলামিন, রহিন, আরিফ, বিজয়, শুভ, রায়হান, সাগর আহমেদ প্রমুখ।