সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : হবিগঞ্জ

রাস্তার ওপর অবাধে চলছে তেল চুরির ব্যবসা


হবিগঞ্জ প্রতিনিধি

eshomoy.com || 2025-10-02
রাস্তার ওপর অবাধে চলছে তেল চুরির ব্যবসা

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ফুলতলী বাজারে প্রকাশ্যে চলছে চোরাই জ্বালানি তেলের ব্যবসা। সড়কের পাশে চোরাই তেলের ব্যবসা করছেন জহুরুল ইসলাম।

জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে চলাচলরত বিভিন্ন কোম্পানি ও সরকারি প্রতিষ্ঠানের গাড়ির চালকরা জহুরুল ইসলামের দোকানে গাড়ি থেকে চুরি করে জ্বালানি তেল বিক্রি করছে। প্রকাশ্যে দোকানের সামনে গাড়ি দাঁড় করিয়ে ১০'থেকে ১৫'লিটার পর্যন্ত তেল বিক্রি করছে চালকরা।

বাজার দরের চেয়ে লিটার প্রতি ২০'থেকে ২৫'টাকা কমে তেল কিনে ইসলাম অন্য গাড়ির চালকদের কাছে বাজার দরের চেয়ে ৫'থেকে ১০'টাকা কমে বিক্রি করছে। ফলে এই দোকানটি তেল চোর গাড়ি চালকদের প্রিয় হয়ে উঠেছে।

আশপাশের লোকজন জানায়, দূর-দূরান্ত জেলার বিভিন্ন কোম্পানির পণ্য বহনকারী ট্রাক, কার্গো চালকরা এই দোকানে চুরি করে তেল বিক্রি করে বেশি। মাঝে মাঝে সরকারি বিভিন্ন অফিসের গাড়ি চালকরাও তেল বিক্রি করে। 

দিনে কম গাড়ি আসলেও রাতে গাড়ি আসে বেশি। দৈনিক কমপক্ষে অর্ধশতাধিক গাড়ির চালকরা চুরি করে তেল বিক্রি করতে আসে দোকানটিতে।