সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : হবিগঞ্জ

হবিগঞ্জ বাসীর জন্য সু-খবর দিলেন ব্যারিস্টার সাইদুল হক সুমন


eshomoy.com || 2024-04-24
হবিগঞ্জ বাসীর জন্য সু-খবর দিলেন ব্যারিস্টার সাইদুল হক সুমন

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য ব্যরিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের উদ্যোগে গ্যাসের সংকটে বন্ধ থাকা শায়েস্তাগঞ্জের নসরতপুরে ১১ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি চালু হয়েছে। এতে বিদ্যুতের লোডশেডিং থেকে রেহাই পাবেন চুনারুঘাট-মাধবপুর উপজেলাবাসীসহ জেলাবাসী। 



গতকাল মঙ্গলবার নিজের ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এসে বিদ্যুতের লোডশেডিং বন্ধে এমন সু-খবর দিলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি।ফেইসবুকে এমপি সুমন বলেন, গত রমজান মাসে চুনারুঘাট-মাধবপুরে দিনে ২৪ বার পল্পী বিদ্যুতের লোডশেডিং দেখা দিত। এ সময় তিনি আমেরিকায় বসবাসকালে অনেকেই তার কাছে অভিযোগ করেন। যে কারনে তিনি বিদ্যুতের লোডশেডিংয়ের বিষয়ে হবিগঞ্জ পল্লী বিদ্যুতের জিএমের সাথে কথা বলেন। তখন জিএম গ্যাসের সংকটে বন্ধ থাকা শায়েস্তাগঞ্জের নসরতপুরে ১১ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি চালু করতে তার কাছে সহযোগিতা কামনা করেন এবং পরামর্শ দেন। 



এতে তিনি জালালাবাদ, পেট্টো বাংলার চেয়ারম্যান ও জালানী সচিবসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দের সাথে আলোচনা করেন। এক পর্যায়ে গতকাল গ্যাসের লাইন চালু করা হলে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। তিনি বলেন, এখন আর বিদ্যুতের লোডশেডিং হবে না। যদিও লোডশেডিং দেখা দেয় তাহলে জিএমকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা যাবে। কারণ তার কাছে এখন বরাদ্ধ রয়েছে। পাশাপাশি উৎপাদিত বিদ্যুৎ যেন অন্য এলাকায় না যায় সেজন্যও তিনি জিএমকে যা যা করার প্রয়োজন এবং সহযোগিতা করতে জিএম যে কোন সময় তাকে ডাকলে তিনি যাবেন। 



ফেইসবুকে তিনি জালালবাদ, পেট্টো বাংলার চেয়ারম্যান ও জালানী সচিবসহ অন্যান্য কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।