সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : হবিগঞ্জ

খালার বাড়িতে বেড়াতে এসে প্রাণ হারালো দুই শিশু


সাব্বির হোসেন

eshomoy.com || 2024-04-29
খালার বাড়িতে বেড়াতে এসে প্রাণ হারালো দুই শিশু

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর আশ্রয়নে খালার বাড়িতে বেড়াতে এসে খোয়াই নদীতে গোসল করতে নেমে ২ ভাই নিখোঁজ হয়েছেন। এরমাঝে ছোট ভাই মোশাহিদ মিয়ার (৬) মরদেহ শনিবার উদ্ধার করা হলেও নিখোঁজ ছিল বড় ভাই জুনাঈদ মিয়া (১০)। রোববার সকালে স্থানীয় লোকজন নদীতে জুনাইদ মিয়ার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে।



নিহত শিশুরা হবিগঞ্জ সদর উপজেলার সুকড়িপাড়া গ্রামের ছালেক মিয়ার পুত্র। এর আগে শনিবার (২৭ এপ্রিল) দুপুরে নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায় ওই দুই ভাই। শিশুদের মা মনোয়ারা খাতুন জানান, তিনি তার ২ ছেলেকে নিয়ে শুক্রবার বোনের বাড়িতে বেড়াতে আসেন। শনিবার দুপুরে দুই ভাই তাদের খালাতো ভাইয়ের সাথে নদীতে গোসল  করতে যায়। এর পরে খালাতো ভাই বাড়িতে এসে জানায় যে তারা দুই জন নদীতে তলিয়ে গেছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গেলেও ডুবুরি না থাকায় তারা উদ্ধার কার্যক্রম শুরু করতে পারেনি। 



এসময় স্থানীয় লোকজন নদীতে নেমে একজনের মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত উত্তম কুমার দাস জানান- উদ্ধারের পর কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।