সব সময় সব খানে


সোমবার, জুলাই ২৭, ২০২৬

১২ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, জুলাই ২৭, ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

>> দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল বিজিবি

>> মাদকের চালান টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে: হাতীবান্ধার চার পুলিশ কর্মকর্তা ক্লোজড

>> ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই'র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ

আপনি পড়ছেন : হবিগঞ্জ

আগুনে পুড়ে ছাই হলো মিলনের বেঁচে থাকার অবলম্বন


সাব্বির হোসেন

eshomoy.com || 2024-05-15
 আগুনে পুড়ে ছাই হলো মিলনের বেঁচে থাকার অবলম্বন

হবিগঞ্জের মাধবপুরে আগুনে পুড়ে সর্বস্ব হারালেন ব্যাটারি চালিত অটোরিকশা চালক মিলন মিয়া। তিনি মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের জয়পুর গ্রামের সুরুজ আলীর পুত্র। মঙ্গলবার (১৪ মে) বেলা সাড়ে ১১টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় স্থানীয় এলাকাবাসীর ধারণা। এতে মিলনের বসতঘরসহ জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ব্যাটারি চালিত অটোরিকশাটি পুড়ে ছাই হয়ে যায়।




দু-দিন যাবত মিলন তার অসুস্থ স্ত্রীকে নিয়ে হাসপাতালে থাকায় ঘর তালাবদ্ধ ছিল। আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। মিলন মিয়া জানান, তার আয়ের একমাত্র অবলম্বন ব্যাটারি চালিত অটোরিকশাসহ সহায়সম্বল সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ছে।