সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : হবিগঞ্জ

জমি নিয়ে বিরোধের জেরে তীর যুদ্ধ, আশঙ্কাজনক ২


সাব্বির হোসেন

eshomoy.com || 2024-06-03
 জমি নিয়ে বিরোধের জেরে তীর যুদ্ধ, আশঙ্কাজনক ২

হবিগঞ্জের বাহুবল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ৫ জন আহত হয়েছে। তীর বিদ্ধ অবস্থায় ইমান আলী (৫৫) ও মানিক মিয়া (৪২)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের চকমন্ডলকাপন গ্রামে।



জানা যায়, বাহুবল উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়নের চকমন্ডলকাপন গ্রামের ইদ্রিস আলীর ছেলে ইমান আলী ও মুক্তার আলীর মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো। রবিবার বিকেলে জমি সংক্রান্ত বিষয় নিয়ে ইমান আলী ও মুক্তার আলীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র সশস্ত্র ও তীর ধনুক নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধা ঘণ্টা  সংঘর্ষে আবিদা খাতুন  (৬০), ইমান আলী (৫৫) ও মানিক মিয়া (৪২)সহ ৫ জন আহত হয়। 



এসময় প্রতিবেশী লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় আবিদা খাতুন, ইমান আলী ও মানিক মিয়াকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ইমান আলী ও মানিক মিয়ার শরীরে তীর বিদ্ধ হওয়ায় তাদেরকে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।