সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ, যৌতুক, শিশুনির্যাতন, শিশুশ্রম, মাদকাসক্তি সম্পর্কে সচেতনতামূলক কর্মসূচী-২০২৪ অনুষ্ঠিত


মো:সোহেল রানা,ঠাকুরগাঁও প্রতিনিধি:

eshomoy.com || 2024-09-30
ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ, যৌতুক, শিশুনির্যাতন, শিশুশ্রম, মাদকাসক্তি সম্পর্কে সচেতনতামূলক কর্মসূচী-২০২৪ অনুষ্ঠিত

বড় বড় ডিগ্রী অর্জন করে কি হবে, মন আর বিবেক টা যদি অশিক্ষিত থাকে।"এই স্লোগান সামনে রেখে ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় নেতৃবৃন্দদের সমন্বয়ে গোল টেবিল বৈঠক ও কমিটি গঠন এবং বাল্যবিবাহ, যৌতুক, শিশুনির্যাতন, শিশুশ্রম, মাদকাসক্তি সম্পর্কে সচেতনতামূলক কর্মসূচী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৯ সেপ্টেম্বর দুপুরে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প-রুহিয়া:বিডি০২৬১, ঠাকুরগাঁও এর আয়োজনে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প -রুহিয়া ব্যাপ্টিষ্ট মিশন হল রুমে পালন করা হয়েছে। রুহিয়া ব্যাপ্টিষ্ট মিশনের ম‌্যানেজার এন্টনি দাস -এর সভাপতিত্বে বক্তব‌্য রাখেন রুহিয়া ডিগ্রী কলেজের অধ‌্যাপক সালেহুর রহমান তিনি বলেন, বাল্যবিবাহ, যৌতুক, শিশুনির্যাতন, শিশুশ্রম, মাদকাসক্তি এগুলো বর্তমানে বাংলাদেশে ভয়াবহ আকার ধারণ করেছে। তিনি আরো বলেন পিতা যদি হয় জন্মদাতা শিক্ষক হইল জ্ঞানদাতা। পিতা তো জন্ম দিয়েছেন বাকি তার যে শিক্ষা বাল‌্যবিবাহ, শিশুশ্রম এগুলো আসলে আমাদের অনেক জানার বাকি আছে। এগুলো জানতে হবে। আমরা ইতিমধ‌্যে জানি যে অপ্রাপ্ত বয়সে অর্থাৎ মেয়েদের ১৮ বছর বয়সের নিচে বিয়ে দেওয়ার নামেই বাল‌্যবিবাহ। তার প্রাপ্ত বয়স না হওয়ার আগেই তাকে বিয়ে দেওয়া হয়। এতেকরে তার যে ভবিষৎতে যে শারীরিক গঠন সেটা কিন্তু ততোক্ষণ পর্যন্ত পরিপক্ষ হয়না। অনেক ক্ষেত্রে দেখা যায় মেয়েটির পরিবার গরীব যার ফলে সে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারেনা, সেই কারণে পরিবার তার মেতেটিকে অল্প বয়সের মধ‌্যেই বিয়ে দিতে চায়। কিন্তু এটা যে পরবর্তীতে কতোবড় ক্ষতিকর এটা কিন্তু ঐ পরিবার জানেনা। ঐ অবিভাবকদের জানাতে হবে আমাদের। এবং এবিষয়ে আইন শৃঙ্খলায় যারা নিয়োজিত তাদেরকেউ এগিয়ে আসতে হবে। আরো বক্তব‌্য রাখেন রুহিয়া উচ্চ বিদ‌্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, ১নং রুহিয়া সরকারী প্রাথমিক বিদ‌্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম রব্বানী, রুহিয়া ব্রাইডস্টার কিন্ডার গাডেন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক অসনি কুমার রায় প্রমুখ।