এক দিন ব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবং স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মনন্ত্রণালয়ের বাস্তবায়নে আজ ৩০শে মে দুপুরে সিভিল সার্জন সভাকক্ষে এ কর্মশালা’টি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় জানানো হয়, আগামী ১জুন এক দিন ব্যাপি এ ক্যাম্পেইনে জেলার ১৩ শ ৬৪ টি কেন্দ্রে ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লক্ষ ৬ হাজার ৩০ জন শিশুকে।এবং ৬ থেকে ১১ মাস বয়সী ২৭ হাজার ৬শ ১৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুলের লাল ও নীল রংয়ের একটি করে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. ইফতেখারুল ইসলামসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ।