ঠাকুরগাঁও থেকে হারিয়ে যাওয়া চার মাদরাসার ছাত্রকে ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে পুলিশ। সন্তানদের ফিরে পেয়ে পুলিশের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিভাবকেরা। বুধবার চার ছাত্রকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
উদ্ধারকৃত ছাত্ররা হলো- ঠাকুরগাঁও সদরের ফতেপুর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে নাদিম ইসলাম (১৫), রানীশংকৈল উপজেলার রাতোর এলাকার আনোয়ার হোসেনের ছেলে মেহেদী হাসান (১৪), ফরিংগাদীঘি এলাকার মৃত লিটন আলীর ছেলে রাফিউল আলম (১৪) ও টাংগাবাজ এলাকার আইনুল হকের ছেলে হাবিবুর রহমান (১৩)।
সোমবার ঠাকুরগাঁও পুলিশের একটি দল ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার কলাপাগলা এলাকা থেকে তারদের উদ্ধার করেন।