সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : ঠাকুরগাঁও

শিক্ষার্থীদের তোপে পদত্যাগ করলেন পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ


মো:সোহেল রানা,ঠাকুরগাঁও প্রতিনিধি:

eshomoy.com || 2024-08-20
শিক্ষার্থীদের তোপে পদত্যাগ করলেন পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ

ঠাকুরগাঁওয়ের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পুলিশ লাইন হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ভবেশ চন্দ্র রায়ের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষাথীরা।

মঙ্গলবার (২০ আগষ্ট) সকালে শির্ক্ষার্থীরা অত্র শিক্ষা প্রতিষ্ঠানে জড়ো হয়। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ সুপার কার্যালয়ে যায়।

শিক্ষার্থীরা পুলিশ সুপার কার্যালয়ের সামনে কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করে পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকের সাথে দেখা করতে চাইলে বাধা দেওয়া হয়। পরে তারা বাধা উপেক্ষা করে ভেতরে প্রবেশ করলে পুলিশ সুপার শিক্ষার্থীদের সাথে কথা বলার জন্য আসেন।

এ সময় পুলিশ সুপার জানান, ইতোমধ্যে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ভবেশ চন্দ্র রায় প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি বরাবরে উক্ত পদ হতে ইস্ফতা প্রদান করেছেন। এ সময় শির্ক্ষার্থীরা অত্র শিক্ষা প্রতিষ্ঠানের আরও বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা উত্থাপন করলে পুলিশ সুপার সেগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস দিলে শিক্ষার্থীরা ফিরে আসে।