সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : রংপুর

রংপুর পীরগঞ্জে কুড়ালের কোপে ১২ বছরের শিশুকে হত্যা!


তানভীর আহমাদ রংপুর পীরগঞ্জ প্রতিনিধি

eshomoy.com || 2025-04-26 10:09
রংপুর পীরগঞ্জে কুড়ালের কোপে ১২ বছরের শিশুকে হত্যা!

রংপুরের পীরগঞ্জে মাদকাসক্ত বিটুল মিয়া (২৫) চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে শিশু বেলাল হোসেন (১২) কে হত্যা করেছে। ওই ঘটনায় পুলিশ ও সেনা সদস্যরা ৫ জনকে গ্রেফতার করেছে। হত্যাকারী পলাতক রয়েছে। গত শুক্রবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে উপজেলার মদনখালী ইউনিয়নের হাসারপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, হাসারপাড়া গ্রামের মোখলেছার রহমানের ছেলে বেলাল হোসেন (১২) তার দুই বন্ধুকে নিয়ে বাড়ির পার্শ্বে বড়দহ বটতলা নামকস্থানে গরুর ঘাস আনতে যায়। এ সময় মাদকাসক্ত বিটুল মিয়া সেখানে বেলালের সাথে অহেতুক অশালীন ভাষায় কথা বলতে শুরু করে। একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতন্ডা শুরু হলে বিটুল তার সাথে থাকা চাইনিজ কুড়াল দিয়ে বেলালের মাথায় কোপ মারে।

এ সময় বেলালের দুই বন্ধুর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে মাদকাসক্ত বিটুল পালিয়ে যায়। মুমূর্ষু বেলালকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।  এদিকে খবর পেয়ে পীরগঞ্জ থানার ওসি এমএ ফারুক, ওসি (তদন্ত) সাইফুল ইসলাম সহ সেনাসদস্যের বিশেষ বাহিনী ঘটনাস্থল থেকে খুনি বিটুলের নানা, নানী, ২ মামাসহ ৫ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

উল্লেখ্য, মাদকাসক্ত বিটুল উপজেলার ভেন্ডাবাড়ী এলাকার রাঙ্গাপুকুর গ্রামের আনারুল ইসলামের ছেলে। সে বেশ কিছুদিন থেকে তার নানার বাড়ী হাসারপাড়া গ্রামে আছে।