সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : রংপুর

রংপুুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা


মো:সাইফুল ইসলাম - কাউনিয়া রংপুর প্রতিনিধি

eshomoy.com || 2023-08-05 13:26:00
রংপুুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা

রংপুর জেলার কাউনিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে।
জানাা গেছে, স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছে মানষিক ভারসাম্যহীন ঐ স্বামী। 

আরও পড়ুন- সলঙ্গায় সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত এক, আটক ৩

 

শনিবার (০৫ আগষ্ট ) রাত দেড় টার দিকে উপজেলার কূর্শা ইউনিয়নের ধর্মেশ্বর মহেশা ড্রাইভার পাড়ায় ঘটে এ ঘটনা। স্বামীর ছুরির আঘাতে নিহত হওয়া স্ত্রীর নাম শুভা রাণী (৪৪)। স্ত্রীকে হত্যার পর স্বামী রবীন্দ্রনাথ (৫০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি ড্রাইভার পাড়ার গৌরাঙ্গ চরণের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফরহাদ মন্ডল (কাউনিয়া থানার ওসি)  তদন্ত শনিবার (০৫ আগষ্ট) সকাল ৯ টার দিকে। 

আরও পড়ুন- আদালত চত্বরে বিবাদী কে মারধর, ভিডিও ধারণে সাংবাদিকের উপর হামলা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত দেড় টার দিকে পারিবারিক কলহের জেরে মানষিক রোগি স্বামী রবীন্দ্রনাথের সাথে স্ত্রী শুভা রাণীর ঝগড়া লাগে। ঝগড়ার এক পর্যায়ে স্বামী রবীন্দ্রনাথ ঘরে থাকা ছুরি দিয়ে স্ত্রীকে এলোপাথাড়ি কোপাতে থাকে। 

 

এসময় ছুরির আঘাতে গুরুতর জখম হন স্ত্রী শোভা রাণী। তাদের ঝগড়া ও আত্ম চিৎকারে ছুটে আসে রবীন্দ্রনাথের ছোট ভাই চেতনা এবং চচাতো ভাই গোলাপ চন্দ্রসহ কয়েকজন‌ এলাকাবাসী। মানষিক ভারসাম্যহীন রবীন্দ্রনাথের হাত থেকে ভাবিকে বাঁচাতে গিয়ে ভাইয়ের ছুরির আঘাতে গুরুতর জখম হয় ছোট ভাই চেতনা ।

আরও পড়ুন- বেতাগীতে ঘুষ দাবীর প্রতিবাদে তহশিলদারের বিরদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

পরে এলাকাবাসী ছুরির আঘাতে জখম হওয়া শুভা রাণী ও আহত চেতনাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৬ টার দিকে মৃত্যু হয় শুভারানীর এবং আহত চেতনা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

আরও পড়ুন- গার্লফ্রেন্ডের কথা রাখতে প্লেনে হকারি

ই-সময়/আর.এম/এমআরএম