রংপুরের কাউনিয়ায় লাইসেন্স বিহীন ও মানহীন জিংক সার বিক্রয় করার অপরাধে দুই ব্যবসায়ীর ২ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত।
আরও পড়ুন- রংপুরের কাউনিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
এ সময় ব্যবসা প্রতিষ্ঠান থেকে জিংক সার ৯৭ কেজি, অণুখাদ্য ১০ লিটার, উদ্ভিদ হরমোন ৭০ কেজি, বালাইনাশক দানাদার ১৫ কেজি ও তরল ২০ লিটার ধ্বংস করে মাটিতে পুঁতে ফেলা হয়।

আজ সোমবার (১৪) আগষ্ট উপজেলা নির্বাহী এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মহিদুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তার সঙ্গে ছিলেন উপজেলা কৃষি অফিসার শাহানাজ পারভীন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কল্লোল কিশোর সরকার ও কাউনিয়া থানা পুলিশের একটি দল।
আরও পড়ুন- মিঠাপুকুরে ভুয়া পল্লী চিকিৎসকের ১ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের কারাদন্ড
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহানাজ পারভীন জানান,লাইসেন্স বিহীন ও মানহীন জিংক সার বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক উপজেলার সোনাতন ডোবার পাড় মেসার্স বাবুল ট্রেডার্স,মেসার্স ও লাকী এন্টারপ্রাইজ, সিদ্দিক বাজার হারাগাছ দুই ব্যাবসায়ী ২ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মহিদুল হক।

এদিকে প্রান্তিক কৃষকদের অভিযোগ, উপজেলার বিভিন্ন হাটবাজারে কৃষি অফিসের অনিবন্ধন ও লাইসেন্সবিহীন স্মারক কীটনাশকের দোকানে এসব ভেজাল সার বিক্রি করা হয়। আশাতীত ফসলের জন্য ভেজাল রোধে কৃষি অফিসের নজরদারি বাড়ানোর দাবি জানান তারা।
আরও পড়ুন- সীমানা জটিলতায় সড়কের নির্মাণ কাজ বন্ধ, ভোগান্তি চরমে
ই-সময়/আরএম/এমআরএম