সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : পঞ্চগড়

পঞ্চগড়ে মিথ্যা রাজনৈতিক মামলা থেকে অব্যাহতি পেলেন পিপি সহ বিএনপি নেতারা


মোঃ ইমরান হোসেন রাজু, পঞ্চগড় প্রতিনিধি,

eshomoy.com || 2025-03-20 16:14
পঞ্চগড়ে মিথ্যা রাজনৈতিক মামলা থেকে অব্যাহতি পেলেন পিপি সহ বিএনপি নেতারা

পঞ্চগড়ে মিথ্যা রাজনৈতিক মামলা থেকে অব্যাহতি পেয়েছেন পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের সরকারি পক্ষে কৌশলী (পিপি) আদম সূফী সহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে লিখিত বক্তব্যে এতথ্য জানান পিপি আদম সূফী।

এসময় তিনি আরো জানান, ২০২২ সালের ২৪ ডিসেম্বর দলীয় কর্মসূচীতে অংশ নিতে জেলা বিএনপি কার্যালয়ে অবস্থান করি। পরে বিক্ষোভ মিছিল বের করলে বিগত ফ্যাসিস্ট সরকারের পেটুয়া বাহিনী পুলিশ বাঁধা দিয়ে বেধরক মারপিট করে। এসময় তারা টিয়ারশ্যাল, রাবার বুলেট ছোড়ে। এতে বিএনপি নেতা আরেফীন শহীদ হন। এছাড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু সহ অনেকে গুরুতর আহত হন। পরে পুলিশ আমাদের ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১১০০ থেকে ১২০০ জনকে আসামী করে মামলা দায়ের করেন। আমরা আদালতে গত দুই বছরের বেশি সময় ঘুরে মিথ্যা মামলা থেকে বুধবার দুপুরে আমলী আদালত ১ এর বিচারক ও অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম মামলার নথি পর্যালোচনা করে মিথ্যা মামলা থেকে আমাদের অব্যাহতি দিয়েছেন।
তিনি আরো বলেন, ২৪এর ছাত্র আন্দোলনে থেকে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলেই আমরা ন্যায় বিচার পেয়েছি।
এসময় অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ইয়াসিনুল হক দুলাল, সহকারী পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।