পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গনাগছ সংলগ্ন করতোয়া নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে পাথর ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু। এ সময় তেঁতুলিয়া মডেল থানা পুলিশ, বিজিবি ও গ্রাম পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
অভিযানে পরিবেশ বিধ্বংসী মোট ৫টি অবৈধ ড্রেজার মেশিনসহ পাথর ও বালু উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন মালামাল জব্দ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু জানান, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।