সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপনি পড়ছেন : নীলফামারী

জমিয়তে উলামায়ে ইসলামের আয়োজনে গন সমাবেশ।

জমিয়তে উলামায়ে ইসলামের আয়োজনে গন সমাবেশ।

জমিয়তে উলামায়ে ইসলামের আয়োজনে গন সমাবেশ।


মোঃ গোলাম রব্বানী( নীলফামারী )

eshomoy.com || 2024-09-30 09: 20 PM
জমিয়তে উলামায়ে ইসলামের আয়োজনে গন সমাবেশ।

জমিয়তের দাওয়াত, জমিয়তের পায়গাম, আল্লাহর জমিনে আল্লাহর নেযাম” এই শ্লোগানকে সামনে রেখে সকল প্রকার বৈষম্য দুর করে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে নীলফামারীর ডোমারে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের আয়োজনে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৩০শে সেপ্টেম্বর বিকেল চারটায় ডোমার বাজারস্ত বাটার মোড়ে এই গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নীলফামারী জেলা জমিয়তের সভাপতি হাফেজ মাওলানা ইসমাইল হোসেন রিয়াজীর সভাপতিত্বে গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য প্রদান করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দি।
বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম ডোমার উপজেলা শাখার আয়োজনে ও বাংলাদেশ যুব জমিয়ত রংপুর বিভাগীয় সদস্য সচিব নুরুজ্জামানের সঞ্চালনায় গণ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্মমহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজীজ, মাওলানা ফজলুল করীম কাসেমী, বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী নাসীরুদ্দীন খান প্রমুখ।

গণ সমাবেশের প্রধান অতিথি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দি বলেন, বিগত ১৬ থেকে ১৭ বছর আমরা এই ফ্যাসিবাদ সৈরাচার সরকারের হাতে নির্যাতিত ছিলাম, সঠিক বিচার পাওয়ার আমাদের কোন আশা ছিলনা। ২০২১ সালে আমরা আন্দোলন করলাম আমাদের গ্রেফতার করা হলো। ১ম রোজার তারাবীর নামাজরত অবস্থায় ডিবি এসে আমাকে নিয়ে গেল, ২৬ দিন আমি রিমান্ডে ছিলাম। শাপলা চত্বরে আমাদের অনেক আলেম ওলামাদের মেরে ফেলা হয়েছে। আমরা এখন এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে কোন বৈষম্য থাকবেনা, সকলে স্বাধীন ভাবে বসবাস করবে, ১০৫ বছরের দল আমাদের জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
তিনি আরও বলেন, ৩রা আগষ্ট কেন্দ্রীয় কমিটির নের্তৃবৃন্দদের সাথে নিয়ে সেদিন আমরা শাহাবাগে ছাত্রদের আন্দোলনের সাথে একাত্বতা ঘোষণা করেছিলাম সেখানে আমাদের দাবি ছিল দফা এক দাবি এক সৈরাচার খুনি হাসিনার পদত্যাগ। আমরা কামিয়াবি হয়েছিলাম ৫ই আগষ্ট গন আন্দোলনের মধ্যে দিয়ে ফ্যাসিবাদী সৈরাচার খুনি হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায়। পরিশেষে তিনি বর্তমান অন্তবর্তী কালিন সরকারকে সর্বাত্বক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।