সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : নীলফামারী

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফকরুলের।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফকরুলের।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফকরুলের।


মোঃ গোলাম রব্বানী( নীলফামারী )

eshomoy.com || 2024-08-13 4:32 PM
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফকরুলের।

হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ তুলে আওয়ামী লীগ দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও যাওয়ার পথে সৈয়দপুরের স্মৃতি অম্লান চত্বরে এক পথ সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, যারা আজকে ড. ইউনূসের নেতৃত্বে দ্বায়িত্ব নিয়েছে, তারা নিরপেক্ষ মানুষ। তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। এ মুক্তিকে নস্যাৎ করার জন্য আওয়ামী লীগ আবার ষড়যন্ত্র শুরু করেছে। তারা দেশের বাহিরে গিয়ে চক্রান্ত করে এ বিপ্লবকে ধ্বংস করতে চায়। সবাইকে সজাগ থাকতে হবে। তারা আবার হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হচ্ছে অভিযোগ তুলে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় তারা। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান আমরা সবাই এই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। জিয়াউর রহমানের আদর্শে জাতীয়তাবাদী দল করি। তিনি পরিষ্কার করে এখানে কোন ধর্মের দ্বন্দ্ব থাকবে না। এখানে সব নাগরিক হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিষ্টান কেউ সংখ্যা লঘু সম্প্রদায়ের নয়। সকলকে একসাথে এদেশের জন্য কাজ করতে হবে।

এ সময় নেতাকর্মীদের সবাইকে ঐক্যবদ্ধ ও সমস্ত প্রতিহিংসার বাহিরে থেকে শান্তিময় বাংলাদেশ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নতুন যে সরকার তারা অন্তর্বর্তীকালীন সরকার। তারা দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে নির্বাচনের একটা পথ তৈরি করবে। সেই নির্বাচনে রাজনৈতিক দলগুলো প্রতিযোগিতা করে যারাই নির্বাচিত হবে তারাই সরকার গঠন করবে। সুতরাং কেউ কোথাও জবরদখল করতে না যায় সেটা দেখা আপনাদের দ্বায়িত্ব। সৈয়দপুরবাসী সবসময় লড়াকু। আওয়ামী লীগের যে ভয়াবহ চক্রান্ত তার কাছেও মাথা নত করে নাই করবে না।