সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : নীলফামারী

ডোমারে জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদের ৫ম মৃত্যু বার্ষিকী পালন।

ডোমারে জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদের ৫ম মৃত‍্যু বার্ষিকী পালন।

ডোমারে জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদের ৫ম মৃত্যু বার্ষিকী পালন।


মোঃ গোলাম রব্বানী( নীলফামারী )

eshomoy.com || 2024-07-14 08:44 PM
ডোমারে জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদের ৫ম মৃত‍্যু বার্ষিকী পালন।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু প্রয়াত আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (১৪ই জুলাই) বিকালে ডোমার প্রেসক্লাব হলরুমে উপজেলা ও পৌর জাতীয় পার্টির আয়োজনে পল্লীবন্ধু এইচ এম এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, ডোমার উপজেলা জাতীয় পার্টির সভাপতি আসাদুজ্জামান চয়ন।


এসময় আরও উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা মহিলা জাতীয় পার্টির সভাপতি তৌহিদা জ্যোতি, ডোমার পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক রাজা, ডোমার উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক মোঃ গোলাম রব্বানী, রোজিনা বেগম, সেতু, রুমি, মশিউর রহমান, শাহনাজ পাভেল, নাইম ইসলাম, সামিউল, সুমন ইসলাম  প্রমুখ সহ জাতীয় পার্টি ও সহযোগী, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


পরে, পল্লীবন্ধু এরশাদের আত্মার মাগফিরাত সহ দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।