সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : নীলফামারী

বিশ্ব শিক্ষক দিবস নানা আয়োজনে ডোমারে উদযাপিত।

বিশ্ব শিক্ষক দিবস নানা আয়োজনে ডোমারে উদযাপিত।

বিশ্ব শিক্ষক দিবস নানা আয়োজনে ডোমারে উদযাপিত।


মোঃ গোলাম রব্বানী( নীলফামারী )

eshomoy.com || 2024-10-05 07:00 PM
বিশ্ব শিক্ষক দিবস নানা আয়োজনে ডোমারে উদযাপিত।

শিক্ষকদের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’-এই স্লোগানকে সামনে রেখে সারা বিশ্বের ন্যায় নীলফামারীর ডোমারে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিশ্ব শিক্ষক দিবস২০২৪ইং উদযাপিত হয়েছে।

শনিবার (৫ই অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ডোমার বাজারস্ত বাটার মোড় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমের আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল আলম বিপিএএ।

ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক হারুন অর রশীদ হারুনের সঞ্চালনায় অন্যান্নদের মাঝে বক্তব্য প্রদান করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শাফিউল ইসলাম, ডোমার ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামসুদ্দিন হোসাইনী সুফী, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন, বাগডোকরা নিমোজখানা স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক রইসুল আলম, দক্ষিণ মটুকপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তাপস অধিকারী প্রমুখ।

আলোচনা সভায় শিক্ষকরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। এছাড়াও সকল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ সহ জাতীয় শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবী তুলে ধরেন শিক্ষকরা। এসময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দরা উপস্থিত ছিলেন।