সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : নীলফামারী

প্রাথমিক বিদ‍্যালয়ের ডোমারে গোল্ডকাপক ফুটবল ফাইনাল টূর্নামেন্ট অনুষ্ঠিত।

প্রাথমিক বিদ‍‍্যালয়ের ডোমারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল টূর্নামেন্ট অনুষ্ঠিত।

প্রাথমিক বিদ‍্যালয়ের ডোমারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত।


মোঃ গোলাম রব্বানী( নীলফামারী )

eshomoy.com || 2025-01-08 08: 35 PM
প্রাথমিক বিদ‍‍্যালয়ের ডোমারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল টূর্নামেন্ট অনুষ্ঠিত।

ডোমারে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ইং (বালক বালিকাদের) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত ফাইনাল খেলার চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বালক দলে ডোমার পৌরসভা এবং বালিকা দলে ভোগডাবুড়ী ইউনিয়ন।

মঙ্গলবার ৭ই জানুয়ারী সকালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা পরিষদ প্রশাসক নাজমুল আলম বিপিএএ।

বালক দলের ফাইনাল খেলায় যে দুটি দল একে অপরের প্রতিদ্বন্দ্বী করেন উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়নের উত্তর চান্দখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম পৌরসভার শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

খেলার ফলাফল পৌরসভার শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে কেতকীবাড়ী ইউনিয়নের উত্তর চান্দখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। পৌরসভার পক্ষে জয়সূচক গোল দুটি করেছেন রিশাদ ও মুন্না। গোল্ডকাপ টুর্নামেন্টে পৌরসভা দলের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রিশাদ।

অপরদিকে বালিকা দলের ফাইনালে চাম্পিয়ন হয়েছে উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের প্রামাণিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ,ছাত্র প্রতিনিধি,বিভিন্ন বিদ্যালয়ের প্রধান এবং সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিশেষে গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টে বিজয়ী দলগুলোর মাঝে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।