সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : নীলফামারী

সৈয়দপুরে রিকশাচালকদের মাঝে ক‍্যাপ ও ছাতা বিতরণ।

সৈয়দপুরে রিকশাচালকদের মাঝে ক‍্যাপ ও ছাতা বিতরণ।

সৈয়দপুরে রিকশাচালকদের মাঝে ক‍্যাপ ও ছাতা বিতরণ।


মোঃ গোলাম রব্বানী( নীলফামারী )

eshomoy.com || 2025-07-26 18:59
সৈয়দপুরে রিকশাচালকদের মাঝে  ক‍্যাপ ও ছাতা বিতরণ।


প্রচন্ড রোদের তীব্র তাপ থেকে খেটে খাওয়া মানুষদের স্বস্থি দিতে নীলফামারীর সৈয়দপুরে শতাধিক রিকশাচালকদের মাঝে মাথায় আটকে রাখা যায় এমন বিশেষ ধরণর ক্যাপ ছাতা বিতরণ করেছে ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন সংগঠন।

শনিবার (২৬ জুলাই) দুপুরে শহরের জিআরপি মোড়ে (স্মৃতি চত্তর) এলাকায় অবস্থান করা রিকশাচালকদের মাঝে ওই ক্যাপ ছাতা বিতরণ করেন সংগঠনটির সদস্যরা। মূলত গরমের সময় রিকশাচালকদের রোদ থেকে রক্ষা পেতে এবং স্বস্তি পেতে ক্যাপ ছাতা বিতরণ এই ধরনের কর্মসূচী বাস্তবায়ন করছে সংগঠনটি।

ক্যাপ ছাতা পেয়ে উচ্ছাস প্রকাশ করেছেন রিকশাচালকেরা। রিক্সাচালক রুস্তম, মাবুল, সুষান্ত, সেলিমসহ অন্যান্যরা জানান, দিন দিন দাবদাহ প্রকট হয়ে উঠছে। প্রতিদিন জীবিকার জন্য আমাদের বাইরে বেরোতে হয়। তখন এই প্রখর রোদে কষ্ট বেড়ে যায় অনেক। গরমে কিংবা বৃষ্টিতে রিক্সা চলানো যায় না। এ সময় এই ক্যাপছাতা পেয়ে আমরা আনন্দিত। উপহার হিসেবে পাওয়া ক্যাপ ছাতা রোদ-বৃষ্টিতে তাদের উপকারে আসবে। তীব্র গরমে পাশে থাকার জন্য আমাদের প্রিয় সৈয়দপুর সংগঠনকে ধন্যবাদ জানান তারা।

বিতরণকালে আমাদের প্রিয় সৈয়দপুর স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী, সদস্য আজিম খান, সামিউল আলিম, অনলী রাজাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন

কর্মসূচির বিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা শুরু থেকেই সে কাজটি করে আসছি। বর্তমানে আমাদের সৈয়দপুরে ভ্যাপসা গরমে কাহিল খেটে খাওয়া মানুষরা। বিশেষ করে রিক্সাচালকরা রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে অনেক কষ্ট করেন। সে প্রখর রোদে যাতে তাঁরা একটু স্বস্থিতে রিক্সা চালাতে পারেন সে জন্য তাঁদের মাঝে ক্যাপ ছাতা বিতরণ করা হয়েছে। আমরা তাঁদের পাশে দাঁড়াতে পেরে অনেক আনন্দিত। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে আমাদের প্রিয় সৈয়দপুর পরিবার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও যাবে।