সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : নীলফামারী

নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

নিজ বাড়ি থেকে ডোমারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

নিজ বাড়ি থেকে ডোমারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।


মোঃ গোলাম রব্বানী( নীলফামারী )

eshomoy.com || 2025-08-10 18:49
নিজ বাড়ি থেকে ডোমারে যুবকের ঝুলন্ত  মরদেহ উদ্ধার।


নীলফামারীর ডোমারে নিজ বাড়ি থেকে মো. রকি (৩১) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


রোববার (১০ আগস্ট) সকালে উপজেলার পশ্চিম চিকনমাটি পল্টনপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


রকি ডোমার উপজেলার পশ্চিম চিকনমাটি পল্টনপাড়া এলাকায় মৃত আকবর আলীর ছেলে। তিনি ডোমারের হুন্ডা শোরুমে চাকরি করতেন।


ডোমার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদ জানান, দুপুর ১টার দিকে পরিবারের সদস্যরা রকিকে তার শোবার ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের স্বজনরা দাবি করেছেন, বাড়িতে কোনো প্রকার ঝগড়াঝাঁটির ঘটনা ঘটেনি। তবে স্থানীয় অনেকেই ঘটনাটিকে সন্দেহজনক মৃত্যু বলে মনে করছেন।


ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।