>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন
>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ
>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ
>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর
>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন
>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ
>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১
নীলফামারীর ডোমারে ৮৯বোতল ফেন্সিডিল ও একটি ইউনিকর্ন হোন্ডা মটরসাইকেলসহ আব্দুর রহিম(৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটক যুবক লালমনিহাট জেলার হাতিবান্ধা উপজেলার মধ্যে গড্ডিমারী গ্রামের হিরণ আলীর ছেলে। শনিবার(১৭ ফেব্রুয়ারী) বিকালে আটক আব্দুর রহিমকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাত্রে মাদক বিরোধী অভিযান ও রাত্রীকালীন জরুরী আইন শৃঙ্খলা ডিউটিতে টহলরত অফিসার এসআই শাকিল মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে ডোমার সদর ইউনিয়নের পূর্ব চিকনমাটি গ্রামের সরকার পাড়া গ্রামস্থ পুরাতন মসজিদের পূর্ব দিকে কাঁচা রাস্তায় সন্দেহভাজন এক মটরসাইকেল আরোহীকে আটক করে। আকটকালে ওই আরোহীর কাছে ৭৯বোতল ফেন্সিডিল পাওয়া যায়। সেসময় লিটন হোসেন(২৬) নামের আরেক আরোহী পালিয়ে যায়। লিটন একই এলাকার খলিলুর রহমানের ছেলে। ডোমার থানা অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী ৭৯বোতল ফেন্সিডিলসহ আটকের বিষয়টি নিশ্চিত করেন। এসময় তিনি জানান, থানা এলাকায় মাদক অভিযান চলমান থাকবে।