>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার
>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক
>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি
>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল
>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের
>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন
>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ
>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের
>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।
>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা
গোবর দিয়ে কম্পোস্ট সার তৈরী পদ্ধতি। গরুর মলমূত্র একত্রে মিশিয়ে ও পচিয়ে যে সার তৈরি করা হয় তাই গোবর সার। এই সার দেশের কৃষকের কাছে অত্যন্ত পরিচিত ও উন্নতমানের সার। এত অধিক পরিমাণ জৈব সার অন্য কোনো গৃহপালিত পশুপাখি থেকে পাওয়া যায় না। তৈরি পদ্ধতি: দেশী গরুর কাঁচা গোবর দুই থেকে তিন ফুট চওড়া করে পিরামিড শেপে ম্যাক্সিমাম দুই আড়াই ফুট উচ্চতায় যতোটা খুশি লম্বা করে ছায়া জায়গায় রাখতে হবে। এবার একটা বাঁশ নিয়ে ঐ গোবরের স্তুপে গর্ত করে দিন এক দেড় ফুট ছাড়া ছাড়া। ঐ গর্তেই গোমূত্র, কিছু পানি, কম্পোস্টিং ব্যকটেরিয়া কালচার বা খাঁটি গুড় গোলানো পানি দিয়ে দিন। গোবর টা সবসময়ই ভেজা ভেজা অবস্থায় রাখবেন। প্রয়োজনে এই গোবরের স্তুপের উপর হালকা করে খড় দিয়ে রাখতে পারেন। এছাড়াও এই গোবরের উপর কুইন্টাল প্রতি চার পাঁচ কেজি সরিষার/ তিল/ বাদাম খৈল ছড়িয়ে দিতে পারেন, এর সাথে মিশিয়ে নিন কুইন্টাল প্রতি দুই তিন কেজি সৈন্ধব লবন, এক দুই কেজি ফিটকিরি, এক কেজি চুন। এর সাথে মেশাতে পারেন যেকোনো মিষ্টি ফলের এনজাইম এটাকে আরো সুন্দর আর তাড়াতাড়ি বানাতে পারে। পনেরো দিন পর এই গোবরের স্তুপকে কোদাল দিয়ে নাড়াচাড়া করে আবার একই রকম ভাবে রেখে দিন। দেড় থেকে দুই মাসের মধ্যে ঝুরো ঝুরো কম্পোস্ট সার তৈরী হয়ে যাবে, যদি কোনো কারণে কম্পোস্ট দেরীও হয় ম্যাক্সিমাম তিন মাস সময় লাগবে সার তৈরি করতে,। এই প্রসেসের গোবর সার সর্বোত্তম কোয়ালিটির হয় কারন এটি কোল্ড প্রসেসে তৈরী হয়, এতে অর্গানিক কার্বনের পরিমাণ প্রায় ৫৬% পর্যন্ত হতে পারে, কোল্ড প্রসেসে তৈরী হয়ে থাকে বলে সমস্ত ভালো ব্যকটেরিয়া এতে জীবন্ত অবস্থায় থাকে। মাটির উর্বরতা ফিরিয়ে আনতে এই সার খুব কার্যকরী। বাড়িতে গরু থাকলে গোবর ফেলে না রেখে এভাবে কম্পোস্ট করে ব্যবহার করুন।