সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : নীলফামারী

ডোমারে মাধ্যমিক শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা।

ডোমারে মাধ্যমিক শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা।

ডোমারে মাধ্যমিক শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা।


মোঃ গোলাম রব্বানী( নীলফামারী )

eshomoy.com || 2024-05-23 07:18 PM
ডোমারে মাধ্যমিক শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা।

 নীলফামারী ডোমারে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস, জুয়া, স্মার্টফোনের অপব্যবহার, কিশোর গ্যাং কালচারসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড প্রতিরোধ কল্পে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩শে মে) শতবর্ষী ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলমের সভাপতিত্বে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধ ও সচেতনতামূলক কর্মশালায় প্রধান বক্তা হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক মূল্যবান বক্তব্য প্রদান করেন ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহসীন আলী। এসময় অন্যান্নদের মাঝে বক্তব্য প্রদান করেন ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাবেদুল ইসলাম সানবীম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব করিমুল ইসলাম প্রমুখ। ডোমার থানার আয়োজনে এসময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং সাধারণ শিক্ষার্থীরাসহ থানা পুলিশের সদস্যরা উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন। কর্মশালায় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে নৈতিক, সামাজিক, রাজনৈতিক ও আইনগত জ্ঞান ও সচেতনতা বৃদ্ধিতে মাদক, সন্ত্রাস, জুয়া, কিশোর গ্যাং সহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বক্তব্য প্রদান করেন। পাশাপাশি তাদেরকে সকল বিষয়ে সতর্ক থাকার আহবান জানান।