সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপনি পড়ছেন : নীলফামারী

নীলফামারীর গর্ব ক্রিকেটার রিশাদ হোসেনকে সংবর্ধনা।

নীলফামারীর গর্ব ক্রিকেটার রিশাদ হোসেনকে সংবর্ধনা।

নীলফামারীর গর্ব ক্রিকেটার রিশাদ হোসেনকে সংবর্ধনা।


মোঃ গোলাম রব্বানী( নীলফামারী )

eshomoy.com || 2024-07-08 11:07 PM
নীলফামারীর গর্ব ক্রিকেটার রিশাদ হোসেনকে সংবর্ধনা।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের লেগ ব্রেক বোলার রিশাদ হোসেনকে সংবর্ধনা দিয়েছে নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)। আজ সোমবার দুপুরে টিটিসি বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করায় রিশাদ হোসেনকে এই সংবর্ধনা দেয়।

সংবর্ধনা গ্রহণ শেষে টিটিসিতে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে রিশাদ বলেন, শুধু যে পড়াশোনা করেই সফল হওয়া যায়, তা কিন্তু নয়, বাংলাদেশে এখন অনেক ক্ষেত্র রয়েছে, যেখানে মেধা শ্রম আর লেগে থাকলে সফল হওয়া যায়, আলোকিত মানুষ হওয়া এমনকি তারকা হওয়া যায়। এ জন্য কঠোর পরিশ্রম করতে হবে আর চেষ্টা চালিয়ে যেতে হবে।

রিশাদ বলেন, নীলফামারী টিটিসি একটি বড় ক্ষেত্র। এখানে প্রশিক্ষণ গ্রহণ করে বিদেশে গিয়ে ইতিবাচক পরিবর্তন ঘটানো সম্ভব। বিদেশে দক্ষ জনশক্তির মূল্য রয়েছে।

টিটিসির অধ্যক্ষ মো. জিয়াউর রহমান বলেন, ‘রিশাদ হোসেন শুধু নীলফামারীর গর্ব নন, তিনি বাংলাদেশের সম্পদ। তিনি একজন তারকা, আমাদের গর্ব। তাঁকে দেখে অনুপ্রাণিত হবে তরুণ প্রজন্ম। টিটিসিতে এসে রিশাদ হোসেন শিক্ষার্থীদের স্বপ্ন দেখিয়েছেন এবং উৎসাহ দিয়েছেন। রিশাদ হোসেন বলেন কষ্ট কোন দিন ব‍েফলে যায় না সফল করে এগিয়ে নিয়ে যায়।