সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : নীলফামারী

নীলফামারীতে অনিয়ম করে টাকা বিতরণ করেন পিআইও।

নীলফামারীতে অনিয়ম করে টাকা বিতরণ করেন পিআইও।

নীলফামারীতে অনিয়ম করে টাকা বিতরণ করেন পিআইও।


মোঃ গোলাম রব্বানী( নীলফামারী )

eshomoy.com || 2024-07-11 9:35 AM
নীলফামারীতে অনিয়ম করে টাকা বিতরণ করেন পিআইও।

 গ্রামীণ অবকাঠামো উন্নয়নে মুখ্য ভূমিকা পালনকারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের (পিআইও) বিরুদ্ধে নানা সময় প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে। ফলে বাধাগ্রস্ত হয় টিআর, কাবিখা ও কাবিটার মতো গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন। এবার নীলফামারীতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ধামাচাপা দিতে সংবাদকর্মীদের টাকা দেওয়ার অভিযোগ উঠেছে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়ের বিরুদ্ধে।

নীলফামারী  সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে দেখা যায়, বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীদের ভিজিটিং কার্ডে ২ হাজার আবার কারও ক্ষেত্রে ৩ হাজার টাকার মার্ক করে দিচ্ছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায়। তা দেখে দেখে বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীদের টাকা গুনে দিচ্ছেন কার্য সহকারী অশোক কুমার রায়। 

খোঁজ নিয়ে জানা গেছে, নীলফামারী সদর উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন টিআর, কাবিখাসহ বিভিন্ন ব্রিজ কালভার্ট নির্মাণে ব্যাপক অনিয়ম করেছেন এ কর্মকর্তা। এসব বিষয়ে তথ্য চাইতে গেলে নানা অজুহাত দেখিয়ে ফিরিয়ে দিয়েছেন তিনি। তবে হঠাৎ জেলার বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীদের ডেকে ভিজিটিং কার্ড ও আইডি কার্ডের ফটোকপি নিয়ে টাকা দেন এ কর্মকর্তা। এভাবেই প্রতিবছর সংবাদকর্মীদের টাকা দিয়ে থাকেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা। 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সংবাদকর্মী  জানান, প্রতিবছর জুন মাসের শেষে সাংবাদিকদের টাকা দেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা। যাতে করে সাংবাদিকরা কোনও প্রকল্পের অনিয়ম নিয়ে সংবাদ না করে।

সাংবাদিকদের টাকা দেওয়ার বিষয়টি স্বীকার করে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায় বলেন, আপনারা নিউজ করেন। কোনও সমস্যা নাই।