সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : নীলফামারী

সৈয়দপুরে পাখির ধাক্কায় বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

সৈয়দপুরে পাখির ধাক্কায় বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

সৈয়দপুরে পাখির ধাক্কায় বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।


মোঃ গোলাম রব্বানী( নীলফামারী )

eshomoy.com || 2024-08-11 07:30 PM
সৈয়দপুরে পাখির ধাক্কায় বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

নীলফামারী  সৈয়দপুরে বার্ড হিটে পাখির ধাক্কায় বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। রবিবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।এ ঘটনার ৪ ঘন্টা পরে ত্রুটি ছাড়িয়ে বিমানটি ঢাকার উদ্দেশ্য ছেড়ে গেছেন।  

বিমানবন্দর কতৃপক্ষ সূত্রে জানা যায়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে এসে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করার সময়ে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের সামনের অংশে বার্ড হিটে পাখির সঙ্গে ধাক্কা লাগে। এতে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়। পরে ত্রুটি ছাড়িয়ে আবার ঢাকার উদ্দেশ্য ৭৩ জন যাত্রী নিয়ে ছেড়ে গেছেন।

 এবিষয়ে বিমানবন্দরের ম্যানেজার বাহাউদ্দিন জাকারিয়া বলেন,সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি (বিজি ৪৪৯১/৪৯২) ৭১ জন যাত্রী নিয়ে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পথে বিমানবন্দর সীমানার বাইরে বার্ড হিটের কবলে পড়ে। এতে বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ত্রুটি সারাতে গিয়ে সময় নেয়া হয়। তবে ত্রুটি সারিয়ে ৪ ঘণ্টা পর বিমানটি ৭৩ জন যাত্রী নিয়ে দুপুর ১২টার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।