সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : নীলফামারী

ডিবি পুলিশ পরিচয়ে যুবককে অপহরণ, আটক ৪জন।

ডিবি পুলিশ পরিচয়ে যুবককে অপহরণ, আটক ৪জন।

ডিবি পুলিশ পরিচয়ে যুবককে অপহরণ, আটক ৪জন।


মোঃ গোলাম রব্বানী( নীলফামারী )

eshomoy.com || 2024-09-12 08: 30 PM
ডিবি পুলিশ পরিচয়ে যুবককে অপহরণ, আটক ৪জন।


নীলফামারীর কিশোরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে আনোয়ার হোসেন আনু নামে এক যুবককে অপহরণের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।এঘটনায় ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।


বৃহস্পতিবার(১২ সেপ্টেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল। 


গ্রেফতারকৃতরা হলেন- জামালপুর মেলাকন্দ শেষবাড়ি এলাকার আব্দুর রশিদের ছেলে শাহাআলম(৪০), গাজীপুর টঙ্গী এলাকার ইউনূস আলীর ছেলে সাগর (২৫), নরসিংদী পলাশ বাড়ী এলাকার জাকির হোসেনের ছেলে সজল মিয়া(২৫), গাজীপুর টঙ্গী এলাকার হারুন রশিদের ছেলে কামরুল ইসলাম(৪২)। 


থানা পুলিশ সূত্রে জানা যায়,গত ১১ সেপ্টেম্বর ভোরে অভিযুক্তরা আনোয়ার হোসেন আনুকে তার নিতাই এলাকার বাড়ি থেকে  ডিবি পুলিশ পরিচয় দিয়ে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।সেদিন দুপুরে তার পরিবারের লোকজন স্থানীয় থানা ও ডিবি অফিসে তাকে খোজাখুজি করে না পেয়ে স্থানীয় থানায় বিষয়টি জানায়। পরে অভিযুক্তরা তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্য রহনা দেন পথিমধ্যে তারা বগুড়া শেরপুর থানা এলাকায় মাইক্রোবাসটি থামিয়ে ভাত খেতে যায়।এসময়ে ভুক্তভোগীকে মাইক্রোবাসে একা রেখে গেলে তিনি আত্মরক্ষায় চিৎকার করেন। এসময়ে স্থানীয়রা তার চিৎকার শুনে ছুটে এসে তাকে উদ্ধার করে অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দেন। 


 থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)পলাশ চন্দ্র মন্ডল বলেন , বগুড়া শেরপুর থানা এলাকায় স্থানীয়রা অভিযুক্তদের আটক করে পুলিশ দেয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অভিযুক্তদের কিশোরগঞ্জ থানায় নিয়ে আসা হয়।এঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে মামলা দায়ের করলে তাদের আদালতে পাঠানো হয়েছে।এঘটনায় ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।