সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : খেলা

বাংলাদেশের কাছে হারে, বিমর্ষ আফগানিস্তান অধিনায়ক


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-17
বাংলাদেশের কাছে হারে, বিমর্ষ আফগানিস্তান অধিনায়ক
বাংলাদেশের কাছে হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হবে আফগানিস্তানকে

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আফগানিস্তান হারল ঠিক কোথায়? কিংবা প্রশ্নটি উল্টো করেও করা যায়, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে কোথায় জিতল বাংলাদেশ?

ফলটা তো এতক্ষণে নিশ্চয়ই জানা। আবুধাবিতে কাল এশিয়া কাপে নিজেদের বাঁচা-মরার ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে ৫ উইকেটে ১৫৪ রান তুলেছিল লিটন দাসের দল। তাড়া করতে নেমে রশিদ খানের দল ইনিংসের শেষ বলে ১৪৬ রানে অলআউট হয়।

ম্যাচটি দেখা থাকলে নিশ্চয়ই জানেন, আফগানিস্তানের ইনিংসে পাওয়ার প্লে-তে অসাধারণ বোলিং করেছে বাংলাদেশ। ওভারপ্রতি ৭.৭ করে রান তোলার লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান প্রথম ৬ ওভারে ২ উইকেটে মাত্র ২৭ রান তুলতে পারে। আফগানিস্তানের সামনে (আস্কিং) প্রয়োজনীয় রান রেট তখন ৯–এর বেশি। আসলে পাওয়ার প্লে-তেই বেশি খানিকটা পিছিয়ে পড়েছিল আফগানিস্তান।


কিন্তু ঘুরেও দাঁড়িয়েছে। গুলবদিন নাঈবের সঙ্গে রহমানউল্লাহ গুরবাজের তৃতীয় উইকেটে ৩৩ রানের জুটি ও ষষ্ঠ উইকেটে করিম জানাতের সঙ্গে আজমতউল্লাহ ওমরজাইয়ের ৩২ রানের জুটিতে ম্যাচটা শেষ পর্যন্ত নিয়ে যায় আফগানিস্তান। জয়ের জন্য একপর্যায়ে ১৫ বলে ২৯ রান দরকার ছিল তাদের। হাতে ৩ উইকেট।

আফগানিস্তান অধিনায়ক রশিদ খান মনে করেন, এই পর্যায়ে এসে ম্যাচটা হেরে যায় তাঁর দল।

গতকাল ম্যাচ শেষে রশিদ বলেন, ‘আমরা শেষ পর্যন্ত ম্যাচে ছিলাম। আমি আউট হওয়ার আগপর্যন্ত আশা ছিল। কিন্তু আমরা শেষ করতে পারিনি। এখন ১৫ বলে ৩০ তোলা সম্ভব। কিন্তু  আমরা নিজেদের ওপর অনেক চাপ নিয়ে নিই এবং শটগুলো ভালোভাবে খেলতে পারিনি।’

আফগানিস্তান ১৫ বলে যখন ২৯ রানের দূরত্বে তখন ক্রিজে ছিলেন রশিদ খান। ৮ বলে ১৫ রানে ব্যাট করছিলেন। ১৯তম ওভারে মোস্তাফিজুর রহমানের প্রথম বলে ‘নো লুক ফ্লিক’ শটে চার মেরে আফগান দর্শকদের তিনি জাগিয়েও তুলেছিলেন। তবে রশিদ আউট হওয়ার পরের বলে আল্লাহ গজনফরও আউট হওয়ায় আর জয়ের বন্দরে নোঙর করতে পারেনি আফগানিস্তান। শেষ ওভারে ২২ রানের সমীকরণে পিছিয়ে থেকে ১৩ রান তুলতে পারে রশিদের দল।

আফগানিস্তানকে কিন্তু বোলিংয়েও ঘুরে দাঁড়াতে হয়েছে। প্রথম ১০ ওভার শেষে ১ উইকেটে ৮৭ রান তুলেছিল বাংলাদেশ। সেখান থেকে পরের ১০ ওভারে ৪ উইকেট নিয়ে বাংলাদেশকে মাত্র ৬৭ রান তুলতে দেওয়াটা আফগান বোলারদের জন্য সাফল্যই। রশিদ এ নিয়ে বলেন, ‘বোলিংয়ে আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছি, সেটা অনেক বড় ব্যাপার। প্রথম ১০ ওভারে তারা ৯০ (৮৭) রান তোলার পর ১৬০–এর নিচে থামাতে পেরেছি। এটা ১৬০-১৭০ রানের উইকেট ছিল। তবে আমরা কিছু অপ্রয়োজনীয় শট খেলেছি, যার দরকার ছিল না।’
হারের পর সুপার ফোরে উঠতে আফগানিস্তানকে এখন আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপপর্বে নিজেদের