সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : খেলা

কেন বদলানো হলো কাতার বিশ্বকাপের সময় সূচি 


নিজেস্ব প্রতিবেদক -ইসময়

eshomoy.com || 2022-08-12 15:18:30
কেন বদলানো হলো কাতার বিশ্বকাপের সময় সূচি 

 

 

 

শেষ পর্যন্ত গুঞ্জনই সত্য হলো। একদিন আগেই জানা গিয়েছিল পরিবর্তন আসতে পারে কাতার বিশ্বকাপের সূচিতে। ১১ আগস্ট (বৃহস্পতিবার) ফিফা নিজেদের ওয়েবসাইটে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। ২১ নভেম্বর নয়, ২০ নভেম্বর শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ।


নেদারল্যান্ডস ও সেনেগালের ম্যাচ দিয়ে ২১ নভেম্বর পর্দা উঠার কথা ছিল ফুটবল বিশ্বকাপের। কিন্তু নতুন সূচি অনুযায়ী, আয়োজক দেশ কাতার এবং ইকুয়েডরের ম্যাচ দিয়ে আগের নির্ধারিত সূচি অনুযায়ী ২১ নভেম্বরের পরিবর্তে একদিন এগিয়ে ২০ নভেম্বর ‘দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থের’ জমজমাট আসর শুরু হবে মরুর দেশে।


তবে কেন বদলান হলো ফিফা বিশ্বকাপের সূচি? তার জবাবে বিবৃতিতে বলা হয়েছে, ‘এই পরিবর্তনটা বিশ্বকাপের শুরু নিয়ে চলে আসা ঐতিহ্যকে ধরে রেখেছে। উদ্বোধনী ম্যাচটা বর্তমানে সাধারণত স্বাগতিক বা শিরোপাধারীদেরই হয়ে থাকে।'


কাতার ম্যাচের দিনক্ষণ বদলে যাওয়ায় নেদারল্যান্ডস এবং সেনেগালের মধ্যকার ম্যাচের সময়ও পাল্টে গেছে। তাদের ম্যাচটি একদিন পর অর্থাৎ ২১ নভেম্বর মাঠে গড়াবে।  


২০০৬ জার্মানি বিশ্বকাপ থেকে আয়োজক দেশের উদ্বোধনী ম্যাচ খেলার প্রচলন শুরু হয়েছিল। এরপর ২০১০ দক্ষিণ আফ্রিকা, ২০১৪ ব্রাজিল এবং ২০১৮ সালে রাশিয়া আয়োজক হিসেবে উদ্বোধনী ম্যাচ খেলেছিল। সেই ধারাবাহিকতায় এবার কাতারও উদ্বোধনী ম্যাচ খেলবে।