সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : খেলা

লা লিগার উদ্বোধনীতে ম্যাচে আসল ধাক্কা


তাসপিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2024-08-19
লা লিগার উদ্বোধনীতে  ম্যাচে আসল ধাক্কা

লা লিগায় শিরোপা ধরে রাখার যাত্রা শুরুটা মোটেও মসৃণ হয়নি বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের জন্য। রবিবার মায়োর্কার মাঠে তারা ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য হয়।

গত সপ্তাহে আটালান্টাকে হারিয়ে উয়েফা সুপার কাপ জয়ে মৌসুম শুরু করেছিল রিয়াল মাদ্রিদ। এমবাপ্পের গোলেই তারা সেই শিরোপা জিতেছিল, যা তাদের জন্য দারুণ একটি সূচনা ছিল।

লা লিগায় মৌসুমের প্রথম ম্যাচে সবার চোখ ছিল এমবাপ্পের দিকে, তবে অভিষেকে ভালো খেলেও প্রতিপক্ষের গোলরক্ষকের দৃঢ় প্রতিরোধের কারণে গোলের দেখা পাননি তিনি। ফলে রিয়াল মাদ্রিদও জয়বঞ্চিত থেকে যায়।

মায়োর্কার বিপক্ষে রিয়ালের আক্রমণভাগে ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, জুড বেলিংহাম, এবং এমবাপ্পে। ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলতে থাকে রিয়াল। ১৩তম মিনিটেই এর ফলাফল আসে, যখন ভিনিসিয়ুস জুনিয়রের ব্যাকহিলে বল পেয়ে রদ্রিগো দুর্দান্ত এক শটে গোল করেন এবং রিয়ালকে এগিয়ে নেন।

গোলের পরও আক্রমণ চালিয়ে যায় রিয়াল মাদ্রিদ, ভিনিসিয়ুস এবং এমবাপ্পের আক্রমণে মায়োর্কার রক্ষণ বেশ কয়েকবার কাঁপিয়ে ওঠে। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।

তবে বিরতির পর ৫৩ মিনিটে বড় ধাক্কা খায় রিয়াল মাদ্রিদ। কর্নার থেকে পাওয়া বলে জোরালো এক হেডে গোল করে মায়োর্কাকে সমতায় ফেরান ভেদাত মিউরিকি।

শেষ পর্যন্ত বেশ কয়েকটি আক্রমণ করেও রিয়াল আর লিড নিতে পারেনি। ম্যাচের যোগ করা সময়ে ফেরলান্দ মেন্দি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে, রিয়াল আরও বিপাকে পড়ে। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে দুই দলই পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য হয়।