সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : লালমনিরহাট

লালমনিরহাট সদরের টিকটিকির বাজারে ভটভটি উল্টে গরু ব্যবসায়ী নিহত।


eshomoy.com || 2024-10-20
লালমনিরহাট সদরের টিকটিকির বাজারে ভটভটি উল্টে গরু ব্যবসায়ী নিহত।

লালমনিরহাট সদরের কোলাঘাট ইউনিয়নের  টিকটিকির বাজারে উত্তর পার্শ্বে গরুবাহী ভটভটি উল্টে শহিদুল ইসলাম নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (২০ অক্টোবর) সকালে কুড়িগ্রামের ফুলবাড়ী থেকে বড়বাড়ী  যাওয়ার পথে ‌টিকটিকির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত শহিদুল ইসলাম (৫৫) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী  উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতারী গ্রামের মৃত কপুর উদ্দিনের ছেলে। আহতরা হলেন, একই ইউনিয়নের নাওডাঙ্গা গ্রামের মোঘল মিয়া (৪৫), রইস উদ্দিন (৫০) ও সেলিম মিয়া (৩৫)।নিহতের স্বজন আব্বাস মিয়া জানায়;

রোববার সকালে শহিদুল ইসলামসহ ব্যবসায়ীরা ভটভটিতে গরু নিয়ে বিক্রির জন্য লালমনিরহাটের বড়বাড়ি হাটের উদ্দেশ্যে রওয়ানা হন। ভটভটিটি টিকটিকির হাট এলাকায় পৌঁছালে হঠাৎ সামনের চাকা ভেঙে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই শহিদুল নিহত হন এবং অন্যরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠান।লালমনিরহাট সদর থানার ওসি আব্দুল কাদের বলেন,এ বিষয়ে আমার অবগত রয়েছি, পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রতিবেদন তৈরির পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে সেই সাথে বিস্তারিত জানা যাবে।