সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : লালমনিরহাট

পরিচ্ছন্ন রাজনীতি বুকে ধারণের মাধ্যমে আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে পারব -আমীর খসরু মাহমুদ চৌধুরী ।


মোঃ বিপুল ইসলাম - স্টাফ রিপোর্টার

eshomoy.com || 2024-11-19
পরিচ্ছন্ন রাজনীতি বুকে ধারণের মাধ্যমে আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে পারব -আমীর খসরু মাহমুদ চৌধুরী ।

বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছি, শেখ হাসিনা পালানোর পর সকলের মনোজগতে বিশাল পরিবর্তন ঘটেছে। এ পরিবর্তন আমাদের ধারণ করতে হবে। এ পরিবর্তন যদি পরিচ্ছন্ন রাজনীতি বুকে ধারণের মাধ্যমে সামাজিক কর্মকাণ্ড, ক্রীড়াঙ্গনে প্রতিফলন ঘটাতে পারি, তবেই স্বপ্নের বাংলাদেশ গড়তে পারব। 

মঙ্গলবার বেলা তিনটায় লালমনিরহাটের বড়বাড়ি ইউনিয়নের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে ২০১৫ সাল থেকে শুরু হওয়া ফুটবল টুর্নামেন্টের এবারের আসরটি ষষ্ঠতম। শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টটি লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে গতকাল অনুষ্ঠিত হয়েছে। রংপুর বিভাগের আটটি জেলা সহ রংপুর মহানগর ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি'র ফুটবল দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। আজকের খেলায় দিনাজপুর জেলা বিএনপি একাদশের ও পঞ্চগড় জেলা বিএনপি একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়েছে। ৪-১ গোলের বিনিময় পঞ্চগড় বিএনপি জয়ী হয়েছে। লালমনিরহাট জেলা বিএনপি'র সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি আমীর খসরু মাহমুদ চৌধুরীর সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র চেয়ারপার্সনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল সহ রংপুর বিভাগের বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ। 

এ খেলা দেখতে লক্ষাধিক ফুটবলপ্রেমী দর্শক এবং বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত ফুটবল টুর্নামেন্টটির ফাইনাল খেলাটি ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।