সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : লালমনিরহাট

লালমনিরহাটে সোনালী ব্যাংকে সুরঙ্গ করে ডাকাতির চেষ্টা


মোঃ বিপুল ইসলাম - স্টাফ রিপোর্টার

eshomoy.com || 2025-01-27
লালমনিরহাটে সোনালী ব্যাংকে সুরঙ্গ করে ডাকাতির চেষ্টা

লালমনিরহাটে সোনালী ব্যাংকের একটি উপ-শাখায় সুরঙ্গ করে ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা।এ ঘটনায় পুলিশ ও সেনাবাহিনী ব্যাংকের চারিদিকে ঘিরে রেখেছে। নিরাপত্তার কারণে ব্যাংকের কাছে কাউকে যেতে দিচ্ছে না।  সোমবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে এগারোটার দিকে সদর উপজেলার বড়বাড়ীতে সোনালী ব্যাংকের উপ-শাখায় এই ঘটনা ঘটে। 


স্থানীয়রা জানান, রাত সাড়ে এগারোটার দিকে সদর উপজেলার বড়বাড়ীতে সোনালী ব্যাংকের উপ-শাখার পিয়ন টের পেয়ে চিৎকার দেন। পরে এলাকাবাসীর ছুটে এলে ব্যাংকের পেছনের দেয়ালে সুরঙ্গ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিলে পুরো এলাকায় ঘিরে রাখেন। 


এদিকে ব্যাংকে থাকা টাকা লুট হয়েছে কিনা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ব্যাংক কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে অনুসন্ধান চলছে বলেও জানান আইনশৃঙ্খলা বাহিনীরা। 


লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নূরনবী বলেন, ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে জানানো হবে।