সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : লালমনিরহাট

লালমনিরহাটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার


সাব্বির হোসেন, লালমনিরহাট

eshomoy.com || 2025-02-02
লালমনিরহাটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার
ফাহিম শাহরিয়ার খান জিহান হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি

লালমনিরহাটের হাতীবান্ধায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সিন্দুর্না ইউনিয়নের পাঠান বাড়ি এলাকা থেকে ফাহিম শাহরিয়ার খান জিহান নামে ওই নেতাকে আটক করা হয়। হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী এ তথ্য নিশ্চিত করেছেন।

ফাহিম শাহরিয়ার খান জিহান হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সরওয়ার হায়াত খানের ছেলে। তাকে লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। 

হাতীবান্ধা থানার ওসি জানান, এই ঘটনায় লালমনিরহাট সদর থানায় মামলা দায়ের হয়। সোমবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি। 

প্রসঙ্গত, লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল, যা স্থানীয় প্রশাসনের নজরে আসে।